কোরবানির মাংস নিয়ে শ্বশুড়বাড়ি যাওয়া হল না সুমনের, গুরুতর আহত ছোটভাই রুমন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কোরবানির মাংস নিয়ে শ্বশুড়বাড়ি যাওয়া হল না সুমনের, গুরুতর আহত ছোটভাই রুমন

  • শনিবার, ৭ জুন, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

বড়লেখায় কোরবানির মাংস নিয়ে মোটরসাইকেল যোগে শ্বশুড় বাড়ি যাওয়ার পথে দ্রুতগামি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন সাহেদ হোসেন সুমন (২৬) নামে এক যুবক। গুরুতর আহত হয়েছেন তার ছোটভাই রুমন আহমদ (২২)। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে। নিহত সুমন ও আহত রুমন পৌরশহরের ব্যবসায়ি ও মহুবন্দ এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে সাহেদ হোসেন সুমন ছোটভাই রুমন আহদকে নিয়ে শ্বশুড় বাড়িতে কোরবানির মাংস নিয়ে বড়লেখা থেকে দক্ষিণভাগের দিকে রওয়ানা দেন। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাহেদ নিহত এবং রুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Manual7 Ad Code

বড়লেখা থানার এসআই নিউটন দত্ত বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে।

থানার ওসি আবুল কাশেম সরকার জানান, কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। শুনেছি, তারা পরস্পর আপন ভাই। দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!