যমুনা টেলিভিশনের ইউএসএ করেসপন্ডেন্ট ইকবাল ফেরদৌসকে বড়লেখা প্রেসক্লাবের সম্মাননা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

যমুনা টেলিভিশনের ইউএসএ করেসপন্ডেন্ট ইকবাল ফেরদৌসকে বড়লেখা প্রেসক্লাবের সম্মাননা

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখার কৃতী সন্তান যমুনা টেলিভিশনের ইউএস ষ্টেট ডিপার্টমেন্ট এন্ড হোয়াইট হাউজ করেসপন্ডেন্ট, ন্যাশনাল প্রেসক্লাব ওয়াশিংটনের সদস্য এবং বাংলা সংবাদের সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক ইকবাল হোসাইন ফেরদৌসকে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রেসক্লাব। বুধবার রাতে শহরের একটি অভিজাত রেষ্ট্যুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

Manual1 Ad Code

সংবর্ধিত অতিথির বক্তব্যে যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ইকবাল হোসাইন ফেরদৌস বলেন, সাংবাদিকতায় ভাল কিছু করতে হলে প্রচুর পড়াশুনার কোনো বিকল্প নেই। ইনফরমেশন টেকনলোজিতে দক্ষতা অর্জন করতে হবে। যে সাংবাদিক নিজেকে সবর্দা সাংবাদিকতার ছাত্র মনে করেন তিনিই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেন।

Manual8 Ad Code

প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, বর্তমান সহসভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, হাসান শামীম, দপ্তর সম্পাদক এজে লাভলু, সাংবাদিক তপন কুমার দাস, আজাদ বাহার জামালী, মস্তফা উদ্দিন, তাহমিদ ইশাদ রিপন, ফয়সল মাহমুদ, হানিফ পারভেজ, আবু তাহের, আশফাক আহমদ, ফ্রি ল্যান্স সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক সিরাজুল ইসলাম রিপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews