বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মেলন : ৫ পদে লড়লেন ১৫ প্রার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস

বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মেলন : ৫ পদে লড়লেন ১৫ প্রার্থী

  • সোমবার, ১৬ জুন, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল রোববার দুপুরে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। কাউন্সিল নির্বাচনের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫০ জন কাউন্সিলার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করলেন।

Manual1 Ad Code

Manual7 Ad Code

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারুনুর রশীদ সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু ও জাহিদুল ইসলাম মামুন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ। কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, জুড়ী উপজেলা বিএনপি যুগ্মআহ্বায়ক মতিউর রহমান চুনু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহকারি প্রধান শিক্ষক দিবাকর দাস প্রমুখ।

Manual6 Ad Code

সম্মেলন শেষে দক্ষিণভাগ দক্ষিণ ইউপি বিএনপির কার্যনির্বাহী কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ পদে (১৫ প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন) ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের সর্বোচ্চ ভোটে সভাপতি নির্বাচিত হন সাইফুল ইসলাম (প্রাপ্ত ভোট ১৮৩)। আব্দুল বাছিত সিনিয়র সহ-সভাপতি (প্রাপ্ত ভোট ১৮০), ফয়জুর রহমান সাধারণ সম্পাদক (প্রাপ্ত ভোট ৩০০), হাফেজ খলিলুর রহমান শাহীন সহ-সাধারণ সম্পাদক (প্রাপ্ত ভোট ১৯৪) ও অহিদ আহমদ সাংগঠনিক সম্পাদক (১৮৯) নির্বাচিত হন। সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!