কুলাউড়ায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী!

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া 

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে অবস্থান কর্মসূচী পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কেন্দ্রীয় ঘোষিত এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

এসোসিয়েশনের কুলাউড়া  উপজেলা শাখার সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রব সিপারের সঞ্চালনায় এতে প্রধাণ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল আউয়াল।

এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শারমিন খানম, রোকেয়া বেগম, স্বাস্থ্য সহকারী দিলীপ কুমার সিংহ, জিসান তারেক, নুপুর কান্তি ধর, কুতুবউদ্দিন, প্রসুন চক্রবত্তী প্রমুখ।

Manual4 Ad Code

এ সময় বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস, ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবীতে তারা এই অবস্থান কর্মসূচী পালন করেছেন। তাদের এই যুক্তিসঙ্গত দাবী মানা না হলে, আগামিতে সেবা প্রদান বন্ধ রাখবেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!