কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষাথীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষাথীর মৃত্যু

  • শুক্রবার, ২৭ জুন, ২০২৫

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বেগমানপুর গ্রামে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত দাস (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । ২৭ জুন শুক্রবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দীপ্ত দাস ওই উপজেলার নূরপুর গ্রামের মৃত ইরেশ দাসের ছেলে। সে  জুড়ী উপজেলার ভূঁয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
 এলাকাবাসী  জানান, দীপ্ত তার চাচাতো ভাই  আকাশ দাসকে নিয়ে প্রতিবেশী শিক্ষক দেবব্রত দাসের বাড়ির টিনের চালায় উঠে ডিশ অ্যানটেনার সংযোগ ঠিক করছিল। চালার সামান্য ওপরে পল্লী বিদ্যুতের একটি লাইন টানানো ছিল। কাজের একপর্যায়ে আকাশ নিচে নেমে চিৎকার করতে থাকে। পরিবারের লোকজন গিয়ে দেখেন, দীপ্ত বিদ্যুৎ লাইনে জড়িয়ে আছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জয়চণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান  মিলন বৈদ্য জানান, বিদ্যুৎ স্পৃষ্টে দীপ্ত দাসের মৃত্যু হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  গোলাম আপছার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!