কুলাউড়ায় স্ত্রী-সন্তানের খোঁজে স্বামী ঘুরছেন দ্বারে দ্বারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় স্ত্রী-সন্তানের খোঁজে স্বামী ঘুরছেন দ্বারে দ্বারে

  • শনিবার, ২৮ জুন, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী-সন্তানের খোঁজে প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন এক অসহায় স্বামী। গত ৪ দিনেও তাদের কোন খোঁজ না পাওয়ায় অনেকটা আতংকিত তিনি।

জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর এলাকার বাসিন্দা জমির আলী পেশায় একজন নির্মাণ শ্রমিক (রাজ মেস্তরি)। প্রায় ১৩ বছর আগে জুড়ী উপজেলার সাগরনাল এলাকার পারভিন সুলতানা রুলিকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। তাদের ঘরে ফরহাদ (১২) ও তানিশা (৮) দুটি সন্তান রয়েছে। এরমধ্যে ছেলে ফরহাদ স্থানীয় কামারকান্দি মাদরাসার পড়ালেখা করে। কাজের সুবাদে বিভিন্ন সময় জমির আলী এলাকার বাইরে থাকেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজার এলাকায় কাজের জন্য চলে যান তিনি। পরদিন বুধবার বিকালে জমির খবর পান, তার স্ত্রী পারভিন সুলতানা রুলির খোঁজ পাওয়া যাচ্ছে না। সন্ধ্যায় জমির আলী বাড়িতে এসে শশুড়বাড়িসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে স্ত্রী-সন্তানের খোঁজ করেন। কিন্তু কোথাও তার খোঁজ পাননি। বুধবার রাতে উল্টো পারভিনের ভাই পুলিশ নিয়ে জমিরের বাড়িতে এসে বোনকে খোঁজ করেন।

Manual8 Ad Code

দিনমজুর জমির আলী বলেন, বড় ছেলে জন্মের পর থেকেই নানা বিষয় নিয়ে স্ত্রীর সাথে তার ঝগড়াঝাটি হতো। প্রায় সময় তাকে না বলেই রাত-বিরাতে বাপের বাড়ি সাগরনালে চলে যেতেন স্ত্রী পারভিন। এসব বিষয় নিয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য ও মুরব্বিদের নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। গত তিনদিন থেকে স্ত্রী-সন্তানের খোঁজে বিভিন্ন স্থানে গিয়েও তাদের কোন খোঁজ পাননি। বৃহস্পতিবার ও শুক্রবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য কুলাউড়া থানায় বার বার গেলেও পুলিশ তাকে ফিরিয়ে দিয়েছে।

জমির আলী আরও বলেন, গত কোরবানী ঈদে নিজের পালিত একটি গরু ও একটি ছাগল বিক্রি করেছেন। এছাড়াও ঘরের হাস-মোরগ বিক্রি ও নিজের কাজেরসহ প্রায় ১লাখ টাকা জমিয়েছিলেন। স্বপ্ন ছিলো একটি ঘর তৈরী করবেন। কিন্তু সেই জমানো ১ লাখ টাকাএবং ঘরের মূল্যবান জিনিসপত্র ও দুই সন্তানকে নিয়ে কোথায় চলে গেছেন স্ত্রী পারভিন সুলতানা রুলি। তার স্ত্রী-সন্তানকে কোথাও খোঁজে পেলে উক্ত ফোন নাম্বাারে (০১৭৮২ -৫০২৬৫৯/০১৭২৬-৩৭৯৭১০) জানানোর জন্য সবিনয় অনুরোধ করেছেন জমির আলী। ##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!