কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা পরিষদ অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

Manual4 Ad Code

সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, এম শাকিল রশীদ চৌধুরী, প্রভাষক সিপার আহমদ, ব্যবসায়ী ও সাবেক উপজেলা জামায়াতের আমির খন্দকার আব্দুস সোবহান, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক আমির প্রভাষক হামিদ খান এবং কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ।

Manual4 Ad Code

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ব্যবসায়ীরা যে সব যৌক্তিক দাবি জানিয়েছেন- তা বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটি অফিস স্থাপন, কুলাউড়া শহরের যানজট নিরসন এবং জলাবদ্ধতা সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, মজুদদারি ও কালোবাজারি করে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

Manual6 Ad Code

তিনি সবাইকে বেশি করে গাছ লাগিয়ে মৌলভীবাজারকে ‘গ্রীন মৌলভীবাজার’ হিসেবে গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!