কুলাউড়ায় ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উত্তরবাজার ও দক্ষিণবাজারের ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিক মূল্যে আলু বিক্রয় এবং ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকার অপরাধে শনিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

Manual6 Ad Code

জানা যায়, আলু, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখতে শনিবার বিকালে শহরের উত্তর ও দক্ষিণ বাজারে এক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম। এসময় অতিরিক্ত মূল্যে আলু বিক্রয় এবং পন্যের মূল্য তালিকা না থাকায় উত্তরবাজারের জীবন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, প্রগতি বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা, বৃষ্টি ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, কাঁচামালের ব্যবসায়ী রাজিব আহমদকে ১ হাজার টাকা এবং দক্ষিণবাজারের হেলি ষ্টোরকে ৫ হাজার টাকা ও স্বর্ণা ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৬টি প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। কুলাউড়া থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।

সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, কুলাউড়া বাজারে আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি স্থিতিশীল রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!