কুলাউড়ায় কানিহাটি উচ্চ বিদ্যালয়ের দুই গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় কানিহাটি উচ্চ বিদ্যালয়ের দুই গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র দুই শিক্ষক আব্দুর রকিব ও চিন্ময় দে-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্তমান ও সাবেক হাজারো শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃহস্পতিবার দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় এক মিলনমেলায়। আবেগাপ্লুত হয়ে যান উপস্থিত ব্যক্তিগণ। একই বিদ্যালয়ে ৫ বছর শিক্ষাজীবন, পরবর্তীতে তিন-চার দশকের শিক্ষকতা জীবন এবং বিদায় অনুষ্ঠানে সেই বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপস্থিতিতে বিদায় অনুষ্ঠান সে এক অন্যরকম প্রাপ্তি বলে অভিব্যক্তি প্রকাশ করেন সংবর্ধিতরা।

Manual7 Ad Code

কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষায় অবকাঠামো সমস্যা কমে গেছে। তবে মানসম্মত ফলাফল আমরা পাচ্ছিনা। আগামীতে আরো আন্তরিক হয়ে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।

Manual6 Ad Code

তিনি বলেন একটি প্রতিষ্ঠান হাজারো ইউএনও- ডিসি তৈরি করতে পারবে। কিন্তু ইউএনও- ডিসিরা হাজারো প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন না। মোবাইল আসক্তি কমিয়ে অধিক মনোযোগী হয়ে পড়াশোনা করে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে তিনি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল আহমদ এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ খুরশীদ উল্লাহ, মৌলভীবাজার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার এখলাছুর রহমান, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, পতনউষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেশ রুদ্র পাল।

আরও বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীর মধ্যে ছয়ফুল আলম সাইফুল, মাজহারুল ইসলাম মামুন, নিখিল চন্দ্র মল্লিক, আব্দুল মালিক চৌধুরী শামীম, জহিরুল ইসলাম, হারুন মিয়া, জনক লাল দেশোয়ারা, তুহেল চৌধুরী প্রমূখ। বর্তমান শিক্ষার্থী সানারাত নওশীন, ঐশী চুনাক।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অফিস সহকারী নির্মল কান্তি পাল, দপ্তরী করম আলীকেও অবসরজনিত বিদায় জানানো হয়। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!