পড়াশোনার চাপ ও ব্যস্ততা থেকে সাময়িক মুক্তির উদ্দেশ্যে সিএসই বিভাগের শিক্ষার্থীদের দিনব্যাপী ডে-আউট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

পড়াশোনার চাপ ও ব্যস্ততা থেকে সাময়িক মুক্তির উদ্দেশ্যে সিএসই বিভাগের শিক্ষার্থীদের দিনব্যাপী ডে-আউট

  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫

Manual8 Ad Code
নিটার প্রতিবেদন ::
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক আনন্দঘন দিনব্যাপী ভ্রমণ ও মিলনমেলা।
আজ, ৩০ জুলাই, বুধবার, সাভারের সবুজে ঘেরা মোহাম্মদী গার্ডেনে এই আয়োজনে অংশ নেন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকবৃন্দ। সকাল ৮টায় নিটার ক্যাম্পাস থেকে স্টুডেন্ট বাসযোগে যাত্রা শুরু হয় এবং এরপর শুরু হয় এক আনন্দময় দিনের সফর।
শিক্ষাজীবনের চাপ ও ব্যস্ততার মাঝখানে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এমন আয়োজন শুধু বিনোদনের নয়, বরং আত্মিক প্রশান্তির উৎস হিসেবে কাজ করে। বন্ধুদের সঙ্গে প্রাণখোলা আড্ডা, খোলা আকাশের নিচে হাসি-ঠাট্টা আর একসাথে বসে খাওয়া—সবকিছু মিলিয়ে দিনটি পরিণত হয় এক চিরস্মরণীয় অভিজ্ঞতায়।
সিএসই বিভাগের শিক্ষার্থী অমর্ত্য চৌধুরী বলেন, “আমরা চেয়েছিলাম এমন একটি দিন, যেখানে পড়াশোনার বাইরেও একে অপরের সঙ্গে মন খুলে সময় কাটাতে পারি। এই মিলনমেলা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে।”
দিনব্যাপী আয়োজনে ছিল নানা ধরণের খেলাধুলা ও সাংস্কৃতিক বিনোদন। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করেছে আরও প্রাণবন্ত ও স্মরণীয়। এমন আয়োজন ভবিষ্যতে আরও হবে—এমনটাই প্রত্যাশা সকলের।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!