কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক দিপুর মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক দিপুর মতবিনিময়

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে রোববার (১০ আগস্ট) রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এমদাদ চৌধুরী দিপু।

আয়োজিত সভায় তিনি বলেন, ২৪ এর জুলাই বিপ্লবের পরও দেশ এখনো আগের মতোই রয়ে গেছে। কুলাউড়াকে পরিবর্তন করতে যেকোনো সহায়তায় আমি প্রস্তুত। কুলাউড়া ভালো থাকলে আমিও ভালো থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়ার কৃতী সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হলে কুলাউড়ার পাশাপশি ও দেশের পরিবর্তন ঘটবে।

Manual5 Ad Code

 দিপু বলেন, তিনি অতীতে তিনবার লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এখন শোনা যাচ্ছে, তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। হলে এটি হবে কুলাউড়ার রাজনীতিতে জার্সি বদলের এক ইতিহাস।

Manual8 Ad Code

প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাইদ ফুয়াদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার,  এম শাকিল রশীদ চৌধুরী, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল, বাসসের সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, দৈনিক বাংলাবাজার ও সারাবাংলার সিলেট প্রতিনিধি জুলফিকার তাজুল, খোলা কাগজ প্রতিনিধি তাজুল ইসলাম, সাপ্তাহিক বেনিআসহকলা সম্পাদক আশরাফুল ইসলাম খান হিরো, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, আমার সংবাদ প্রতিনিধি এইচডি রুবেল প্রমুখ। সভায় কুলাউড়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!