বিশেষ পুরষ্কারে ভূষিত বড়লেখা থানার ওসি মাহবুব ও এসআই সুব্রত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বিশেষ পুরষ্কারে ভূষিত বড়লেখা থানার ওসি মাহবুব ও এসআই সুব্রত

  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় কয়েকটি চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার আসামি শনাক্ত, গ্রেফতার, ছিনতাইকৃত টাকা, স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধারে সাফল্য অর্জনের জন্য জেলা পুলিশ প্রশাসন বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা ও এসআই সুব্রত চন্দ্র দাসকে পুরস্কৃত করেছে। মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এমকেএইচ.জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা তাদের হাতে পুরস্কার তোলে দিয়েছেন।

Manual3 Ad Code

জানা গেছে, গত ৩০ জুলাই দুপুর সাড়ে ১২ ঘটিকার দিকে বড়লেখা থানাধীন শিমুলিয়া গ্রামের জনৈক আতাউর রহমান আতাইয়ের বসতবাড়ির সম্মুখের রাস্তা হতে নগদ ২,১৬,০০০ টাকা, ১টি স্মার্ট স্যামসাং মোবাইল সেট, ২ ভরি ওজনের ১টি রূপার চেইন ও বাদীর স্মার্ট কার্ড ছিনতাই হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন। দ্রæততম সময়ে ওসি মো. মাহবুবুর রহমান ছিনতাইয়ের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ছিনতাইকৃত নগদ ৯৯,৫০০ টাকা, ১টি স্মার্ট স্যামসাং মোবাইল সেট, ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো দা, একটি এপাচি আরটিআর ১৫০ সিসি মোটর সাইকেল ও হেলমেটসহ নানা সরঞ্জাম উদ্ধারসহ আরো কয়েকটি ঘটনার মামলায় সফলতা অর্জনের জন্য থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান ও তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত চন্দ্র দাসকে জেলা পুলিশ প্রশাসন পুরষ্কৃত করেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews