হাজারো আশিকে রাসূলের অংশগ্রহণে কুলাউড়ায় ঐতিহাসিক মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

হাজারো আশিকে রাসূলের অংশগ্রহণে কুলাউড়ায় ঐতিহাসিক মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

  • শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা কুলাউড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Manual3 Ad Code

সমবেত কন্ঠে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম, ….. এ রকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে। র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ এম আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান।

মুবারক র‌্যালি’তে অংশগ্রহণের জন্য সকাল থেকেই শহরস্থ আলালপুর আত্তরখার (রহ.) হাফিজিয়া মাদরাসা মাঠে কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১১টা থেকে জুম্মার নামাজের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জুম্মার নামাজের পরপরই মুবারক র‍্যালি বের হয়।

Manual3 Ad Code

মুবারক র‌্যালি’তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের সাবেক সহ প্রচার সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদ, অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, কুলাউড়া পৌর আল ইসলাহর সভাপতি জায়েদ বকস টিপু, কুলাউড়া উপজেলা আল ইসলাহর সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, মাওলানা আইয়ুব আনসারী, সহ সাধারণ সম্পাদক, মাওলানা কাজী এহসানুল মাহবুব জাকির, মাওলানা শওকতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ বদরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, মৌলভীবাজার জেলা সহ প্রচার সম্পাদক ইসমাইল হাসান শাকিল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, সাবেক উপজেলা সভাপতি আবুল কাশেম ভট্টু, হাফিজ শামসুল ইসলাম, মো. ফরিদ আহমদ, মাওলানা এবাদুর রহমান, ফয়জুর রহমান শাহিন, শাহজাহান আলম, কুলাউড়া পৌর তালামীযের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

Manual3 Ad Code

শহরবাসীর প্রতি কৃতজ্ঞতা: এদিকে কুলাউড়া উপজেলা তালামীয কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালিকে সফল ও সার্থক করে তোলাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের জনসাধারণ, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা তালামীযের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ । তাঁরা র‌্যালির কারণে শহরে যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews