দোয়ারাবাজারে গণধর্ষণের পর তরুণীকে বিবস্ত্র করে ছেড়ে দেয়া হয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

দোয়ারাবাজারে গণধর্ষণের পর তরুণীকে বিবস্ত্র করে ছেড়ে দেয়া হয়

  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ :::

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে গণধর্ষণের পর তরুণীর কাপড় ছিঁড়ে ফেলে তাকে বিবস্ত্র করে ছেড়ে দেয় ধর্ষকরা। ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে কিছু গ্রাম্য মাতবর।

Manual4 Ad Code

সপ্তাহখানেক অপচেষ্টা চালিয়েও এ বিষয়ে কোনো সুরাহা না হলে ঘটনাটি প্রকাশ হয়ে যায়। এদিকে তরুণীর শারীরিক অবস্থাও ক্রমশ অবনতি হলে মঙ্গলবার তার মা ৫ জনকে আসামি করে থানায় মামলা দেন।

Manual8 Ad Code

মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। লোমহর্ষক পাশবিক এ ঘটনাটি ঘটে গত ১৩ অক্টোবর দিবাগত রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামে।

জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে ওতপেতে থাকা লম্পটরা ওই তরুণীর মুখ চেপে ধরে ধানক্ষেতে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

Manual6 Ad Code

ধর্ষণ শেষে মেয়েটির পরনের জামাকাপড় খুলে ছিঁড়ে টুকরো টুকরো করে বিবস্ত্র করে তাকে ছেড়ে দেয় ধর্ষকরা।

এদিকে মেয়েটির বাবা একটি মামলার পলাতক আসামি; তাই বাড়িতে না থাকার সুবাদে অর্থলোভী এলাকার কতিপয় মাতবর মামলা না করতে তার মাকে চাপ দেয়। পরে মেয়েটির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হলে তিনি থানায় মামলা দিতে বাধ্য হন।

ওই দিন বিকালেই ওসি নাজির আলমের নেতৃত্বে ঘটনাস্থল থেকে ধর্ষক বিল্লালকে আটক করে পরদিন তাকে আদালতে পাঠানো হয়। পুলিশ তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে।

Manual3 Ad Code

দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম মামলা দায়ের ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি ধর্ষকদের গ্রেফতারের মাধ্যমে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!