নিটারে অটোমেটেড ওয়াশিং মেশিনের নানাবিধ সমস্যায় ভোগান্তিতে শিক্ষার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

নিটারে অটোমেটেড ওয়াশিং মেশিনের নানাবিধ সমস্যায় ভোগান্তিতে শিক্ষার্থীরা

  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code
নিটার প্রতিবেদনঃ
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) –এ হোস্টেল শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে সহজতর করতে চালু করা হয়েছিল অ্যাপভিত্তিক অটোমেটেড ওয়াশিং মেশিন। শিক্ষার্থীরা নিজ দায়িত্বে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে এই সেবা গ্রহণ করে থাকেন। এছাড়া, ক্যাম্পাসের একাডেমিক-১ এলাকায় রয়েছে ইউর ক্যাম্পাস নামক একটি প্রতিষ্ঠানের পরিচালনায় ভেন্ডিং মেশিন।
যদিও আধুনিক এই ব্যবস্থাগুলো শিক্ষার্থীদের জন্য উপকারী হয়ে উঠেছে, তবে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে এসব সুবিধা ব্যবহার করতে গিয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিদ্যুৎ না থাকায় ওয়াশিং মেশিনের স্লট বুকিং এ বিভ্রান্তির তৈরি হয় কিংবা ওয়াশিং শেষ না করেই বন্ধ হয়ে পড়ে, ফলে অপচয় হয় সময় ও অর্থ দুটোই। এছাড়া ছাত্র হোস্টেলের একটি  ওয়াশিং মেশিন নষ্ট থাকায় ঠিকভাবে পরিষ্কার না হওয়ায় ব্যবহারকারীদের অনেকেই পড়ছেন চরম দুর্ভোগে।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দীর্ঘদিনের। এ অবস্থায় অটোমেটেড সেবা কার্যকরভাবে চালু রাখতে ওয়াশিং মেশিনগুলোতে বিভ্রাটের সময়ও বিদ্যুৎ সরবরাহ (জেনারেটর) লাইনে সংযুক্ত করার দাবি জানিয়েছেন তারা। দায়িত্বশীলদের প্রতি শিক্ষার্থীদের আহ্বান, দ্রুত অচল মেশিনটি মেরামত ও বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা গ্রহণ করে এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!