সিলেটে ‘নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসনে অ্যাকশনে পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেটে ‘নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসনে অ্যাকশনে পুলিশ

  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা সংবাদদাতা :: সিলেট নগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে মহানগর পুলিশের (এসএমপি) ব্যাপক অভিযান চলচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে একযোগে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলায় এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ অভিযান চালাচ্ছেন।

Manual8 Ad Code

এসময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেক করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সকাল ১১টা পর্যন্ত অন্তত ২০টি অবৈধ অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে নেওয়া হয়েছে বলে জানান এসএমপির কর্মকর্তারা। এই অভিযানে অংশ নেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

Manual1 Ad Code

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার বলেন, ‘নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধই এই অভিযানের মূল উদ্দেশ্য। অবৈধ যানবাহন সরাতে আমরা আগে সময় দিয়েছি, মাইকিংও করেছি। এরপরও যারা নির্দেশনা মানছে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, ‘নগরীতে আর কোনো অবৈধ সিএনজি অটোরিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। পাশাপাশি নগরীর অনুমোদনহীন সিএনজি স্ট্যান্ডগুলো সরিয়ে সুনির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নির্ধারণের পরিকল্পনাও রয়েছে পুলিশের। এর আগে সড়কে শৃঙ্খলা রক্ষায় এসএমপি আট দফা নির্দেশনা জারি করে। নির্দেশনাগুলোর মধ্যে ছিল- ব্যাটারিচালিত রিকশা ও ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহন নিষিদ্ধ, অনুমোদিত স্ট্যান্ড ছাড়া পার্কিং না করা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে।

Manual2 Ad Code

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘অভিযান চলমান থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!