কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সেনাবাহিনীর বড়লেখা ক্যাম্পের ক্যাপ্টেন মেসবা, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকনজি, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সাবেক সহকারী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, পূজা উদযাপন পরিষদের সাবেক নেতা নির্মাল্য মিত্র সুমন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দে, জেলা এনসিপি নেতা লিংকন তালুকদার, মৌলভীবাজার ওয়ারিয়স অব জুলাইয়ের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করা হবে। সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Manual6 Ad Code

ইউএনও তার বক্তব্যে জানান, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য ইউনিয়ন পর্যায়ে সভা হয়েছে। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কুলাউড়ায় সেনা ক্যাম্পও থাকবে। সব পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!