কুলাউড়ায় প্রবাসী পরিবারকে হয়রানি করতেই করা হয় অনশন নাটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় প্রবাসী পরিবারকে হয়রানি করতেই করা হয় অনশন নাটক

  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

বড়ভাই সৈয়দ মোবাশ্বির আলী পংকী দক্ষিণ আফ্রিকা প্রবাসী, মেজভাই মুছাব্বির আলী কাজল ফান্স প্রবাসী এবং আমি সৈয়দ সাব্বির জামিল একজন প্রবাসী। গত ১৯ অক্টোবর আমাদের প্রবাসী পরিবারকে হয়রানি ও সামাজিক মান সম্মান ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে বাসার সামনে কথিত ব্যবসায়ী আমিনুল ইসলাম রিয়াদ তার মা বোনকে নিয়ে অনশন নাটক করেন।

Manual7 Ad Code

২৮ অক্টোবর বুধবার কুলাউড়া শহরের সামি ইয়ামি হোটেলে সংবাদ সম্মেলন করে কথাগুলো বলেন প্রবাসী সৈয়দ সাব্বির জামিল। সংবাদ সম্মেলনকালে তার মামাতো ভাই নাজমুল ইসলাম ও ফুফাতো ভাই নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে প্রবাসী সৈয়দ সাব্বির জামিল বলেন, গত ১৯ অক্টোবর আমার কুলাউড়ার নিজবাসার সামনে আমিনুল ইসলাম রিয়াদ তার মা বোন ও ভাড়া করা লোকজন নিয়ে নাটকীয় মিথ্যা অনশন করেন। আমাদের পক্ষ থেকে এই নাটকীয় অনশনে কেউ বাঁধা প্রদান করেনি। এসময় বাসায় ছিলেন কেবল অসুস্থ পিতা মাতা। অনশনে বসে ফেইসবুক লাইভে বসে আমার কাছে জমি কেনা বাবত ২৪ লাখ ৫০ হাজার টাকা দাবি করে। অথচ ব্যবসায়ী রিয়াদের সাথে জমি কেনাবেচা নিয়ে আমার কোন লেনদেন নেই। এরপর এই মিথ্যা লাইভ প্রচার করার কারণে দেশ বিদেশে সামাজিকভাবে আমাদের পরিবারের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। শুধু তাই নয় বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে আসছে।

Manual7 Ad Code

তিনি আরও জানান, আমিনুল ইসলাম রিয়াদ তাকে ৯ লাখ ৪০ হাজার টাকা হাওলাদ দেন। সেই টাকা থেকে ৫ লাখ ১৪ হাজার টাকা পরিশোধ করি। বর্তমানে সে আমার কাছে ৪ লাখ টাকা পায়। সেই টাকা রিয়াদের বন্ধু এমদাদ পরিশোধ করার কথা। এমদাদ ইতোমধ্যে তাকে এক লাখ টাকা পরিশোধ করে। বাকি টাকা এমদাদ দিতে অস্বীকৃতি জানালে আমি তা পরিশোধ করবো। ৯ লাখ ৪০ হাজার টাকা ঋণ গ্রহণকালে টাকার বিপরীতে আমি ৩টি চেক প্রধান করি। কিন্তু সে আমার চেক ফেরৎ না দিয়ে টালবাহানা করছে।

এছাড়া আমার বাসার জমি দখলের হুমকি দিচ্ছে। এতে আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এব্যাপারে আমি কুলাউড়া থানায় একটি অভিযোগও করেছি।

Manual8 Ad Code

এদিকে অভিযোগ প্রসঙ্গে আমিনুল ইসলাম রিয়াদ বলেন, আমি তার কাছে টাকা পাই। দীর্ঘদিন থেকে তাকে খোঁজেও পাচ্ছি না। অনশন করার পর স্থানীয় কমিশনার ও ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজলসহ ৫ জন ব্যক্তির সমন্বয়ে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেন। আগামী ৩০ অক্টোবর এ সংক্রান্ত বৈঠক রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!