কুলাউড়ায় চোরাই সিএনজি অটোসহ যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কুলাউড়ায় চোরাই সিএনজি অটোসহ যুবক আটক

  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের ধাওয়ায় চোরাই একটি সিএনজি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) ভোরে এসআই জুনেদের নেতৃত্বে পরিচালিত টহল টিম কুলাউড়া স্টেশন চৌমুহনী এলাকায় এ অভিযান চালায়।
আটককৃত যুবক রাজনগর উপজেলার নিদনপুর গ্রামের শেখ মো. জাহাঙ্গীর আলমের ছেলে শেখ খয়রুল ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে কুলাউড়া থানার টহল টিম স্টেশন চৌমুহনী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এসময় একটি সিএনজি (রেজি: মৌলভীবাজার-থ-১১-৩০৮১) থামার সংকেত দিলে চালক সিএনজিটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে এসআই জুনেদ ও সঙ্গীয় ফোর্স ধাওয়া করে মিশন চৌমুহনী এলাকায় গাড়িসহ তাকে আটক করেন।
পরে তল্লাশিতে চোরাই সিএনজি ছাড়াও কার্বুরেটরের নজেল, তামার ও বৈদ্যুতিক তার, লাইটার, প্লাস ও টর্চলাইট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে খয়রুল ইসলাম স্বীকার করে যে, সিএনজিটি সে চুরি করে নিয়ে এসেছে, তবে কোন এলাকা থেকে চুরি করেছে তা জানাতে পারেনি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!