বড়লেখা বিএনপি সভাপতির মাতৃবিয়োগে বিএনপি মহাসচিবের শোকবার্তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখা বিএনপি সভাপতির মাতৃবিয়োগে বিএনপি মহাসচিবের শোকবার্তা

  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের মাতা খায়রুন নাহার (৮০) এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গত রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচ ঘটিকায় কাঠালতলী উত্তরভাগ গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

Manual7 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত শোকবার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খায়রুন নাহার এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও সমব্যথী। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া-করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসীব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।”

Manual7 Ad Code

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে পৃথক শোকবার্তায় বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল হাফিজের মাতার মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজু।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews