মৌলভীবাজারের স্বাগত মিষ্টি ঘরসহ ২ প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারের স্বাগত মিষ্টি ঘরসহ ২ প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা

  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট ও সদর উপজেলার শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় বুধবার (১১ নভেম্বর) মোবাইল কোর্ট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।  নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজারের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে নিরাপদ খাদ্য অফিসার ও মৌলভীবাজার পুলিশ লাইনের পুলিশ ফোর্সের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে রং মিশ্রণ করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মেয়াদ ও উংপাদন তারিখ না থাকা, খাদ্য উৎপাদনকারী কারিগরের যথাযথ পোশাক না থাকা, স্যাঁতসেতে পরিবেশ ও অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করাসহ বিভিন্ন কারণে রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে অবস্থিত স্বাগত মিষ্টি ঘরকে নিরাপদ খাদ্য আইনে  ১ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও সদর উপজেলার শ্রীমঙ্গল রোডে অবস্থিত আইসক্রিমের সাথে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কেয়া আইসক্রিম ফ্যাক্টরীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!