কুলাউড়া সদর ইউনিয়নে অপরাধ প্রবণতা কমাতে বিট পুলিশিং সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়া সদর ইউনিয়নে অপরাধ প্রবণতা কমাতে বিট পুলিশিং সভা

  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষে অপরাধ প্রবণতা কমাতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত আটটায় সদর ইউনিয়নের জনতাবাজারে কুলাউড়া থানা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কাজলের সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ শাকিলের পরিচালনায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু, এটা প্রমাণ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার মধ্যে দিয়ে। আপনাদের এলাকার সংগঠিত অপরাধ নির্মুল করা, মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ সকল সমস্যা সর্ম্পকে জানার জন্য এই বিট পুলিশিংয়ের আয়োজন। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ নির্মুলে সচেতন থেকে পুলিশকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি এলাকায় অপরাধ প্রবণতা কমে যাবে।
ওসি ওমর ফারুক তাঁর বক্তব্যে আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পতিত শক্তিসহ একটি বিশেষ মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা মিথ্যাচার ও গুজব রটিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের কাছ থেকে সর্তক থেকে সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, কুলাউড়া থানার এসআই এনামুল হক সাগর, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, বিএনপি নেতা আনকার হোসেন, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, জনতাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজির মিয়া প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews