কুলাউড়ায় নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক টাউন হল মিটিং – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক টাউন হল মিটিং

  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় স্থানীয় সরকারের মধ্যে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক টাউন হল মিটিং গতকাল বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া আধুনিক ডাক বাংলায় অনুষ্ঠিত হয়। নিঃস্ব সহায়ক সংস্কার (এন এস এস)এর উদ্যোগে এ ডিনেট এর সহযোগীতায় কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সংলাপ অনুষ্টিত হয়।

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য  দেন নিঃস্ব সহায়ক সংস্থার প্রকল্প পরিচালক আশিক আহমদ তন্নয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসীমউদ্দীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র ভৌমিক, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন।

Manual6 Ad Code

নিস্ব সহায়ক সংস্থার নাগরিক সমন্বয় প্রকল্পের ম্যানেজার আতিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নিঃস্ব সহায়ক সংস্থার কো-অর্ডিনেটর সাদেকা ভূঁইয়া, ভিডিওর নির্বাহী পরিচালক শাহিন আহমদ, সাকোর নির্বাহী পরিচালক শামীম আহমদ, আলিমুজ্জামান, প্রেসক্লাব কুলাউড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা এনজিও প্রতিনিধি শিক্ষক সমাজসেবক প্রমুখ বক্তব্য রাখেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!