কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা ও ব্যাটারি চালিত অটোরিক্সার বিরোধ নিষ্পত্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১

কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা ও ব্যাটারি চালিত অটোরিক্সার বিরোধ নিষ্পত্তি

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলায় সিএনজি অটোরিক্সা ও ব্যাটারি চালিত অটোরিক্সার মধ্যকার বিরোধ নিষ্পত্তি হয়েছে। ০৫ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমেদ সলমানের হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধান হয়। রাত থেকেই শহরে অটোরিক্সা চলাচলের জন্য উভয়পক্ষ সম্মত হয়।

Manual7 Ad Code

বৈঠকে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম কাওছার দস্তগীর, কুলাউড়া পৌরসভার মেয়র শফিউল আলম ইউনুছ ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান। এছাড়া সিএনজি অটোরিক্সার পক্ষে উপজেলা সভাপতি আলী হোসেন জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সোহাগ মিয়াসহ ৫ শ্রমিক নেতা এবং ব্যাটারি চালিত অটোরিক্সার সভাপতি ইসলাম উদ্দিন আকাশ ও সাধারণ সম্পাদ ছদরুল আলমসহ ৫জন শ্রমিক নেতা উপস্থি ছিলেন।

Manual8 Ad Code

সভায় বৃহস্পতিবার রাত থেকে গাড়ী চালু করার সিদ্ধান্ত হয়। কুলাউড়া শহরে আড়াইশত ব্যাটারিচালিত অটোরিক্সা চলবে। শহরে সিএনজি অটোরিক্সা রাস্তার পাশে একলাইনে রাখার সিদ্ধান্ত হয়। স্ব স্ব অবস্থানে নিয়মনীতি মেনে সহনশীল আচরণ করে গাড়ী চালানোর নির্দেশ দেয়া হয়। উভয় সংগঠনের বেশি ক্ষতিগ্রস্থ গাড়ী মালিকদের উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

Manual5 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান জানান, বিষয়টি রোববার নিষ্পত্তি করার কথা ছিলো। কিন্তু জনদূর্ভোগের কথা বিবেচেনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয়। বিষয়টি উভয়পক্ষ মেনে নিয়েছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, বুধবার ০৪ নভেম্বর কুলাউড়া শহরে সিএনজি অটোরিক্সা ও ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে কুলাউড়া শহর। এরই ধারাবহিকতায় বৃহস্পতিবার শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। এমনকি বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি দূর্ভোগের শিকার হন প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে আসা মানুষ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews