সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের শোক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের শোক

  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual7 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমার রুহের মাগফেরাত ও বিদেহি আত্মার শান্তি কামনা করেছেন বড়লেখা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

মঙ্গলবার এক শোকবার্তায় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে. লাভলু, ক্রিড়া সম্পাদক আদিব মজিদ এবং প্রেসক্লাবের সদস্য লিটন শরীফ, মিজানুর রহমান, মস্তফা উদ্দিন, আজাদ বাহার জামালি, তাহমীদ ইশাদ রিপন, রেদোয়ান আহমদ রুম্মান প্রমুখ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আপসহীন ও দৃঢ় নেতৃত্বে বিভিন্ন সময়ে দেশ সংকটময় পরিস্থিতি সফলভাবে অতিক্রম করেছে। তাঁর ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারাল, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করেছে।

Manual5 Ad Code

তাঁরা আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতিকে সুসংহত করা এবং রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!