মঙ্গলবার সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের ৭৫তম জম্মজয়ন্তী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

মঙ্গলবার সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের ৭৫তম জম্মজয়ন্তী

  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

 সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মরহুম আব্দুল জব্বারের ৭৫তম জন্মজয়ন্তী ১৭ নভেম্বর মঙ্গলবার। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

Manual8 Ad Code

মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর বাণীতে বলেন, মরহুম আব্দুল জব্বার ছিলেন একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও অনন্য ব্যক্তিত্বের অধিকারী। তিনি কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি ১৯৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয়-দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন ও ৭১’র মহান যুক্তযুদ্ধের সংগঠক ও রণাঙ্গণের যোদ্ধা, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এছাড়া বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, কেন্দ্রেীয় কমিটি, ঘাতক দালাল নির্মূল কমিটি ও রেডক্রিসেন্ট সোসাইটির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এবছর মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে।

Manual3 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, জাতির পিতার স্নেহধন্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরিবারের বেশির ভাগ সদস্যের সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয়। আব্দুল জব্বার ১৭ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার আয়োজন করেন। এজন্য তাঁকে কারাবরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছিল।

Manual5 Ad Code

অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আব্দুল জব্বারের সঙ্গে মাটি অবহেলিত মানুষের সর্ম্পক ছিল অত্যন্ত নিবিড়। তাঁর ব্যক্তিত্ব, প্রজ্ঞা, সততা, দলের প্রতি আনুগত্য, কর্মী-বান্ধবতা ও দেশপ্রেম সকলকে অনুপ্রাণিত করে।

Manual1 Ad Code

বর্ষীয়ান রাজনীতিবিদ এবং একুশে পদক প্রাপ্ত মরহুম আব্দুল জব্বারের ৭৫তম জম্মজয়ন্তীতে আব্দুল জব্বার ফাউন্ডেশন জম্মজয়ন্তী উৎসবের আয়োজন করেছে। এ উপলক্ষে ১৭ নভেম্বর মঙ্গবার বিকাল ৪ ঘটিকায় কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধ প্রাঙ্গনে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!