কুড়িগ্রাম টেক্সটাইল মিলের ইনচার্জের বিরুদ্ধে হয়রাণি প্রতিকার চেয়ে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের ইনচার্জের বিরুদ্ধে হয়রাণি প্রতিকার চেয়ে মানববন্ধন

  • শনিবার, ২১ নভেম্বর, ২০২০
Exif_JPEG_420

Manual6 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম টেক্সটাইল মিলের ইনচার্জ সামছুল আলম শেখ’র বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সাবেক কর্মচারী, নিহতের পরিবার ও সচেতন এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী সোহেল আহমেদ, ভুক্তভোগী সিকিউরিটি গার্ড আশরাফুল হক শ্রমিক মানিক, নিহত সিকিউরিটি গার্ড নুর আলমের মেয়ে রিনা বেগম প্রমুখ।
বক্তারা মিল ইনচার্জ সামছুল আলম শেখ এর দায়িত্ব পালনকালিন অবস্থায় কোন কারণ ব্যতিরেকে চাকুরীচ্যুত করা এবং পরে আবার মোটা অংকের উৎকোচ দাবী করা, ধাক্কা দিয়ে একজন সিকিউরিটি গার্ডকে হত্যাসহ নানান অভিযোগের প্রতিকার চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে নিহত মিলের সিকিউরিটি গার্ড নুর আলমের কন্যা রিনা পারভীন দাবি করেন, কাজের লোক দিতে না পারায় মিল ইনচার্জের ধাক্কা খেয়ে রক্তাক্ত বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার কোন খরচ দেয়াতো দূরের কথা পাওনাদিও মেটানো হয়নি।
সিকিউরিটি গার্ড আশরাফুল হক দাবি করেন, তিনি বাড়ি থেকে ছুটি কেটে এসে জানতে পারেন তাকে অব্যাহতি দেয়া হয়েছে। ত্রিশ হাজার টাকা না দেয়ায় তাকে পূণর্বহাল করা হয়নি।
এমন বিস্তর অভিযোগের সুষ্ঠু বিচার ও প্রতিকার চেয়ে মানববন্ধনে অংশ নেন ওই এলাকার ভুক্তভোগী ও সচেতন নাগরিক সমাজ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews