কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ

  • রবিবার, ২৮ জুন, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চা বাগান সড়কে দোকান ভিটার সীমানা নির্ধারণ ও ভূমি বুঝিয়ে না দিয়ে বিক্রি করতে চাইলে আপত্তি জানানোয় আদালতে মামলা ও মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ শাহীন শেখ ও আনোরুল হক এর বিরুদ্ধে অভিযোগ করেন ব্যবসায়ী আনোয়ার হোসেন রিমন।

Manual8 Ad Code

লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন রিমন বলেন, শমশেরনগরের বাসিন্দা শাহীন আহমদ খান ও ফয়েজ আহমেদ এর কাছ থেকে আমার মামা শাহাজাদ আলী ২০০১ সনে তিন শতাংশ দোকান রকম ভূমি ক্রয় করেন। হঠাৎ দেখা যায় ঐ দোকানের পূর্বপাশের টিন কেটে শাহীন শেখ ও আনোরুল হক করিডোর জবরদখল করে পার্শ্ববর্তী সাইফুর রহমান চৌধুরী লিমনের সাথে ৩২ লক্ষ টাকায় দুই শতক ভূমি বিক্রির চুক্তি করেন। আমরা খবর পেয়ে সীমানা নির্ধারণ ও আমাদের জমি বুঝিয়ে দেয়ার জন্য আপত্তি জানাই। আপত্তি জানানোর দু’তিন দিন পরই প্রতিপক্ষ শাহীন শেখ সর্বপ্রথম মৌলভীবাজার সহকারী জজ আদালত, কমলগঞ্জে স্বত্ব মামলা দায়ের করেন। তারপর থেকে শাহীন শেখ আমার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একের পর এক অভিযোগ দিতে থাকে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, আমার মামা প্রবাসে থাকার সুবাদে উনার জমি ও দোকানভিটা দেখভাল এবং পরিচালনা করার জন্য আমমোক্তার এর বলে দায়িত্বপ্রাপ্ত হই। পরবর্তীতে প্রতিপক্ষ শাহীন শেখ এর মামলার প্রায় ৬ মাস পর আমি আদালতে স্বত্ব মামলা দায়ের করি। মামলা দায়েরের পর আদালত গত ১৭ জুন মামলা শুনানির পর শাহীন শেখ ও আনোয়ারুল হক এর বিরুদ্ধে ১৭০৬ ও ১৭০৭ দাগের ভূমিতে নালিশা মতে স্থিতাবস্তা (ট্যাটাস্ক) আদেশ করেন।

উক্ত ভূমিকে কেন্দ্র করে শাহীন শেখ ও আনোয়ারুল হক আমার মামা ও আমার বিরুদ্ধে আদালতে মামলা ও থানায় অভিযোগ দিয়ে নানাভাবে হয়রানি করতে থাকেন। ইতিপূর্বে স্থানীয়ভাবে বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নিলেও তাতে রাজি হননি শাহীন শেখ ও আনোয়ারুল হক। এরপরও তারা গত ২৭ জুন একটি সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আদালতের স্থিতাবস্তা আদেশ হওয়ায় আমাকে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে।

Manual5 Ad Code

অভিযোগ বিষয়ে শাহীন শেখ ও আনোয়ারুল হক বলেন, তারা বাজারমূল্যের অনেক কম দামে জমি কিনতে চায়। তাছাড়া বিজ্ঞ আদালত ১৭০৬ দাগে স্থিতাবস্থার আদেশ দিলেও প্রতিপক্ষ প্রভাব বিস্তার করে পুলিশ দিয়ে ১৭০৭ দাগে দোকান ভিটা নির্মাণ কার্যক্রমে বাঁধা প্রদান করছে। একের পর এক মামলা দিয়ে হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং হুমকি ধামকি দিচ্ছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!