লন্ডনে বাংলাদেশ বইমেলায় শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির ২ উপদেষ্টাকে সম্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

লন্ডনে বাংলাদেশ বইমেলায় শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির ২ উপদেষ্টাকে সম্মাননা প্রদান

  • বুধবার, ১ জুলাই, ২০২৬

Manual6 Ad Code
প্রতিনিধি লন্ডন ::
সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদ যুক্তরাজ্য আয়োজিত চতুর্দশ বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংষ্কৃতিক উৎসব ২০২৬ এ শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য এবং ইউকে কমিটির উপদেষ্টা গবেষক ফারুক আহমেদ ও পরিবেশবাদী সংগঠন অমরাবতির চেয়ারম্যান শেবুল চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ২৭ ও ২৮ জুন দুইদিনব্যাপী লন্ডনে অনুষ্ঠিত চতুর্দশ বাংলাদেশ বইমেলা মঞ্চে সাহিত্যকর্ম ও গবেষণায় অবদান রাখায় গবেষক ফারুক আহমেদকে সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদ গুণীজন পদক এবং মেলা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শেবুল চৌধুরীকে বেস্ট পারফর্মার এওয়ার্ডে ভূষিত করা হয়।
কবি, সাহিত্যিক আর হল ভর্তি সাহিত্য ও সংস্কৃতিমোদীদের উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল ও সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় এই পদক তাঁদের হাতে তোলে দেন।
শমশেরনগর হাসপাতালের সাথে সম্পৃক্ত এই দুইজনের সম্মাননা প্রাপ্তিতে শমশেরনগর হাসপাতাল নির্বাহী কমিটির সভাপতি শিল্পী সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু,  প্রধান পলিসি ম্যাইকার সাইফুর রহমান কামরান, আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান, নির্বাহী কমিটির সভাপতি মন্ডলীর সদস্য একেএম জিল্লুল হক, হাসপাতাল ইউকে কমিটির সভাপতি গবেষক ও কবি ড. সৈয়দ মাসুম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সোহেল আহমদ, সাধারণ সম্পাদক একাউন্টেন্ট  শওকত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বাংলাদেশ/অভ্যন্তরীন) কবি সালেহ আহমদ (স’লিপক) প্রমুখ তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন লিটলম্যাগ স্বচিন্তা’র সহযোগী সম্পাদক নোমান আল মনসুর ও  কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শেখ শামীম শাহেদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!