কুলাউড়া পৌরসভায় ৯৮ কোটি ২৮ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৌরসভায় ৯৮ কোটি ২৮ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

  • সোমবার, ৬ জুলাই, ২০২৬

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের  ৯৮ কোটি ২৮ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ০৬ জুলাই পৌরসভার হলরুমে বিকেল ৪টায় পৌর প্রশাসক সানজিদা আক্তার এই আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার সচিব শরদিন্দু রায়, পুর্নাঙ্গ বাজেট পড়ে শুনান হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র পাল, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলার জয়নাল আবেদিন বাচ্চু ও হিসাব রক্ষক তাজুল ইসলাম প্রমুখ।
কোন প্রকার নতুন করারোপ ছাড়াই  ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১ কোটি ১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা ২৪ পয়সা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া সরকারি সরকারি অনুদান ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন তহবিলে স্থানান্তর ১৬ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা ২৫ পয়সা।
কুলাউড়া পৌরসভা এ গ্রেডের হলেও গত ৫ বছরে কোন নতুন কর আরোপ করা হয়নি। গৃহকর ও ভূমি করের উপর জোর দেওয়া হয়। কিন্তু কর আদায়ের পরিমান খুবই নগন্য। ফলে বাজেটে পৌরবাসীর জন্য কোন চমক থাকে না। ফলে পৌরবাসীও গতানুগতিকতায় অভ্যস্থ হয়ে পড়েছেন।
পৌরসভায় বাস্তবায়নাধীন আইইউজিআইপি প্রকল্পের কাজে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন উপস্থিত নাগরিকবৃন্দ। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,  প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ড্রেন নির্মাণ তাজ চলছে কচ্ছপ গতিতে। ফলে পৌরবাসীর ভোগান্তির পাশাপাশি যানজটও প্রকট আকার ধারণ করেছে। ###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!