বড়লেখায় সুপ্রিমকোর্টের আইনজীবীকে হয়রানির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

বড়লেখায় সুপ্রিমকোর্টের আইনজীবীকে হয়রানির অভিযোগ

  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখায় ভুমি দখলের মিথ্যা অভিযোগ করে সুপ্রিম কোর্টের আইনজীবী তবারক হোসেইনকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তর শাহবাজপুর বাজারের মৃত পল্লী চিকিৎসক আজির উদ্দিনের ছেলে লন্ডন প্রবাসী বদরুল হোসেন বাবু ও জাকির হোসেন উজ্জলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বিরোধপূর্ণ সংশ্লিষ্ট ভুমি জরিপ করে দেখা গেছে আইনজীবী তবারক হোসেইন নিজের জায়গার ওপরই সীমানা প্রাচীর নির্মাণ করেছিলেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির নান্দুয়া গ্রামের বাসিন্দা ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী তবারক হোসেইন নিজের মালিকানাধীন জায়গাতে সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। জায়গাটি নিজেদের দাবি করে উত্তর শাহবাজপুর বাজারের মৃত পল্লী চিকিৎসক আজির উদ্দিনের ছেলে জাকির হোসেন উজ্জল সম্প্রতি জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে আইনীজীবী তবারক হোসেইনের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ করেন। একইভাবে জাকির হোসেন উজ্জলের ভাই লন্ডন প্রবাসী বদরুল হোসেন বাবুও জায়গা দখলের অভিযোগ এনে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। জেলা প্রশাসক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন পাঠাতে পুলিশকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে উত্তর শাহবাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রতন কুমার হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে বিষয়টি জানতে পেরে উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। তিনি গত শুক্রবার উভয়পক্ষের লোকজনক ও তিনজন সার্ভেয়ার নিয়ে জায়গাটি জরিপ করেন। জরিপকালে দেখা যায় তবারক হোসেইন নিজের মালিকানাধীন ভুমির ওপর সীমানা প্রাচীর নির্মাণ করেছেন।

Manual6 Ad Code

সুপ্রিমকোর্টের আইনজীবী তবারক হোসেইন জানান, আমি নিজের জায়গার ওপর সীমানা প্রাচীর নির্মাণ করেছি। নির্মাণের আগে জায়গাটি জরিপ করিয়েছি। এরপর প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু লন্ডন প্রবাসী বদরুল হোসাইন বাবু আমার বিরুদ্ধে অভিযোগ করেন আমি নাকি তার জায়গা দখল করে রেখেছি। তারা ৯৯৯ আমার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ করেন। বদরুল হোসাইন বাবু লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে জায়গা দখলের অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জায়গাটি আবার জরিপ করেন। তিনি উভয়পক্ষের লোকজন ও তিনজন সার্ভেয়ার নিয়ে জায়গাটি জরিপ করেছেন। জরিপকালে তারা দেখেছেন আমি নিজের জায়গার ওপর সীমানা প্রাচীর নির্মাণ কাজ করছি এবং আমি ০.৯৫ পয়েন্ট জায়গা ছেড়ে সীমানা দিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে জাকির হোসেন উজ্জলের সঙ্গে রোববার রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গা জরিপের সময় আমাদের পক্ষের কেউ ছিলেন না। বিদ্যমান সীমানা পুনরায় গ্রহণযোগ্য একটি জরিপের জন্য ও আমাদের কাগজপত্র সংগ্রহ এবং অন্যান্য প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। এজন্য আমি সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখতে ও ৬ সপ্তাহ পর জরিপ করতে চেয়ারম্যানের কাছে গত ১২ নভেম্বর আবেদন করেছিলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব ৪ সপ্তাহ সময় দেন ও সীমানা নির্মাণ কাজ বন্ধ রাখেন। কিন্তু এখনও চার সপ্তাহ হয়নি। এরই মধ্যে তারা সার্ভেয়ার দিয়ে জরিপ করেছেন বলে শোনেছি। এই জরিপ আমাদের মনপুত হয়নি। জরিপের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

এদিকে সার্ভেয়ার শাহাব উদ্দিন জানান, তিনি জরিপে ছিলেন। বদরুর হোসেন বাবুর পক্ষে তার ভাগ্নে শাকিল আহমদ আমাকে জরিপে নিয়েছেন। জরিপ করে দেখেছি তবারক হোসেইন তাঁর নিজের জায়গার ওপর সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। বরং তিনি (তবারক হোসেইন) ০.৯৫ পয়েন্ট জায়গা ছেড়ে সীমানা দিয়েছেন।

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন জানান, জায়গাটি আমি উভয়পক্ষের লোকজন ও তিনজন সার্ভেয়ার নিয়ে জরিপ করেছি। জরিপকালে দেখেছি যে, আইনজীবী তবারক হোসেইন নিজের জায়গার ওপর সীমনা প্রাচীর নির্মাণ করেছেন। তিনি কারও জায়গা দখল করেননি।

Manual7 Ad Code

শাহবাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রতন কুমার হালদার জানান, আমরা জেলা প্রশাসকের নির্দেশে জায়গাটি পরিদর্শন করেছি। তদন্ত করে দেখেছি আইনজীবী তবারক হোসেইন তাঁর নিজের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!