কমলগঞ্জে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কমলগঞ্জে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে শীতকে সামনে রেখে চুরি ডাকাতি প্রতিরোধে পুরো উপজেলায় পুলিশের বিশেষ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২ টায় উপজেলার ৯টি বিট পুলিশিং এলাকায় একযোগে রাত্রিকালীন ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মৌলভীবাজার জেলাকে ডাকাতিমুক্ত রাখতে পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম (বার) এর উদ্যোগে অনুষ্ঠিত এ কার্যক্রম উপলক্ষে ৫ ও ১০ নং বিটের আয়োজনে রাত ১২ টায় ভানুগাছ বাজার চৌমুহনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মোঃ আশরাফুজ্জামান।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা, পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, গোলাম মুগ্নি মুহিত, এসআই অনিক বড়ুয়া, এএসআই সুশেন দাশ প্রমুখ। এসময় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোঃ সানোয়ার হোসেন, কাজী মোঃ মামুনুর রশিদ, সোলেমান হোসেন ভুট্রো, সাকের আলী সজিব।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, শীতকালে চুরি-ডাকাতি বাড়তে পারে বিধায় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজার মহল্লায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণী-পেশার মানুষদের নিয়ে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে উপজেলার গ্রাম পুলিশ ও বিভিন্ন বাজারের নৈশ প্রহরীদের মাঝে রিফ্লেক্টিং বেস্ট ও বাঁশি বিতরণ করা হয়।

Manual6 Ad Code

‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কার্যক্রমের অংশ হিসেবে শমশেরনগর, মুন্সীবাজার, আদমপুর, পতনঊষার, মাধবপুর, ইসলামপুর, আলীনগর, রহিমপুরসহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!