ওসমানীনগরে ব্যাংকার্স ক্লাবের সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

ওসমানীনগরে ব্যাংকার্স ক্লাবের সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, ওসমানীনগর ::

Manual8 Ad Code

সিলেটের ওসমানীনগরে ব্যাংকার্স ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সোমবার দুপুর ২টায় উপজেলার গোয়ালাবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকার্স ক্লাবের সভাপতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক জালাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আকবর উদ্দিনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, ওসি (তদন্ত) মাসুদুল করিম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল।

সভায় ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক মো: আনোয়ার হোসেন রনি, পদ্মা ব্যাংকের ব্যবস্থাপক দেলওয়ার জাহান চৌধুরী, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক মো: রুহুল আমিন, ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মো: গোলাম আজাদ, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক প্রশান্ত কুমার শীল, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো: শফিউল আযম খান ও রুপালী ব্যাংকের ব্যবস্থাপক ব্রজেশ তালুকদার পার্থ।

এ সময় সভায় ওসমানীনগরের ২৫ ব্যাংকের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভায়, ব্যাংক ও ব্যাংকের এটিএম বুথসমূহের নিরাপত্তা জোরদার করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।

Manual2 Ad Code

এ ছাড়াও করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংকিং করা এবং গ্রাহকদের মাস্ক পরা বাধ্যকামূলক করার ব্যাপারে আলোচনা করা হয়।

Manual3 Ad Code

আলোচনা সভা শেষে অতিথি সহ ব্যাংকার্স ক্লাবের উপস্থিত সকল সদস্যগণ এক মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!