কুলাউড়ার জয়চন্ডীতে মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার জয়চন্ডীতে মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধন  পরিবেশ সুরক্ষায় আত্রাইয়ের বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত ছাতকে আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা মামলা দায়ের কুলাউড়ায় মোটরসাইকেল মেইকার সজলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ছাতকে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে দুই ইউনিয়নবাসীর মানববন্ধন ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কুলাউড়ার জয়চন্ডীতে মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী

  • শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাঘটিয়া এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ সমাবেশে মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’—এই স্লোগানে আয়োজিত সমাবেশ থেকে মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে এবং স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক ইব্রাহীম আলী রিজনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য।
বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল, সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান ও স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল বারী গিয়াস। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোহিত, বিল্লাল হোসেন, আব্দুল কাদির ও সোনা মিয়াসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যবসা কোনো সাধারণ অপরাধ নয়। এর কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। তাই অবিলম্বে মাদক ব্যবসা ও সরবরাহ বন্ধ করতে হবে। সমাজের মানুষকে বিপথে ঠেলে দিয়ে কেউ পার পাবে না। বক্তারা আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; সাধারণ মানুষকেও সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক কারবারিদের বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
মাদক কারবারিদের উদ্দেশ্যে বক্তারা বলেন, অবৈধ ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হচ্ছে। এরপরও কেউ মাদক কারবার চালিয়ে গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলে মাদক কারবারিদের এলাকা ছাড়তে বাধ্য করা হবে।
স্থানীয়দের অভিযোগ, জয়চন্ডী ইউনিয়নের ঘাঘটিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা অবাধে চলছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে এসে মাদক সেবনের পাশাপাশি কিনেও নিয়ে যাচ্ছে। এতে স্থানীয় তরুণ-যুবকদের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাই মাদকের করালগ্রাস থেকে এলাকার যুবসমাজকে রক্ষা করতে ঐক্যবদ্ধ ঘাঘটিয়াবাসী একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। এই কমিটির মাধ্যমে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!