মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার-বরমচাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫) নামক রেনাটা ঔষধ কোম্পানী বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেলে এই দূর্ঘটনা সংঘটিত হয়। নিহত আসাদের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। এ ঘটনায় সঞ্জয় নামক আরেক মোটরসাইকেল আরোহীর একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতের সহকর্মী খোরশেদ আলম জানানা, উপজেলার ভাটেরা বাজার থেকে কুলাউড়া শহরে ফেরার পথে বরমচাল পেট্রোলপাম্প এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান আসাদুজ্জামান। এতে তিনি মারাত্মক আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আসাদুজ্জামানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানে থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই চাপাইনবাবগঞ্জে প্রেরণ করা হয়। ব্যক্তিগত জীবনে বিবাহিত আসাদুজ্জামান স্ত্রী ও ১ ছেলে এবং ১ মেয়েকে নিয়ে কুলাউড়ায় বসবাস করতেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, বিষয়টি কেউ তাকে অবগত করেনি। জানলে আইনগত ব্যবস্থা নেবো।##