ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহলগুলোতে ডিজিটাল ট্রেনিং সেন্টার পরিচালনা সংক্রান্ত সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহলগুলোতে ডিজিটাল ট্রেনিং সেন্টার পরিচালনা সংক্রান্ত সভা

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code
মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) ::
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ নভেম্বর  দুপুর ১ টায় সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন শীর্ষক কর্মসূচির আওতায় ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলে স্থাপিত ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার (ডি-সেট) পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত কর্মসূচির পরিচালক ফিরোজ সরকার ও বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক দিদারুল আলম, কুড়িগ্রাম জেলা প্রোগ্রামার সাব্বির হোসেন রবিন , উপজেলা সহকারী প্রোগ্রামার আজমল আফসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, আরডিআরএস বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সোবহান মিয়া প্রমূখ।
সভায় ফুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলীসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews