রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

অবশেষে দলীয় কাউন্সিলের এক বছর পর রাজনগর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটি।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূর ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। গত বছরের ২৮ জুন কাউন্সিলের মাধ্যমে সভাপতি, সম্পাদকসহ ৫টি পদে নির্বাচন অনুষ্টিত হওয়ার পর এ কমিটি অনুমোদন দেয়া হলো।

দলীয় সূত্রে জানা যায়, দুই যুগ পর গত বছরের ২৮ জুন রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৫৬৮জন ভোটারের প্রত্যক্ষ ভোটারের মধ্যে সভাপতি পদে স্বর্বোচ্ছ ৩৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন নূরুল ইসলাম সেলন এবং সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্বাস আলী। ওই কাউন্সিলের ১ বছর পর শনিবার  জেলা বিএনপির আহবায়ক কমিটি রাজনগর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়।

জেলা বিএনপির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র, নীতি ও আদর্শ এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদাধিকারীদের সমন্বয়ে অবশিষ্ট পদগুলো পূরণ করে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি ও ৮জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, নির্বাচিত সাংগঠিক সম্পাদক সহ দুজন সাংগঠনিক সম্পাদক, ২জন সহ সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও সহ-সম্পাদক এবং সদস্য রাখা হয়েছে।

Manual6 Ad Code

এছাড়া কমিটিতে নারী, কৃষি, যুব, ছাত্র, শ্রম, স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, গ্রাম ও পুনর্বাসন, ক্ষুদ্র ঋণ ও সমবায়, মানবাধিকার, স্থানীয় সরকার, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল পদ রাখা হয়েছে। অনুমোদনপত্রের সঙ্গে ১১ সদস্যের উপদেষ্টা পরিষদের তালিকাও রয়েছে।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম সেলন বলেন, রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে যে ধোঁয়াশা ছিল, এর মাধ্যমে তার অবসান হয়েছে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!