কুলাউড়ায় পুকুরে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বড়লেখা নারীশিক্ষা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা জুড়ীতে চা শ্রমিক ও অসচ্ছল পরিবারের পাশে প্রচেষ্টা, বিতরণ হলো গরু ও সেলাই মেশিন কুলাউড়ার মাজহারুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক মনোনীত খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন : সভাপতি নজরুল সাধারণ সম্পাদক মহসিন কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জের দেওছড়া চা বাগানে ক্ষুব্দ শ্রমিকদের প্রতিবাদ ও বিক্ষোভ কুলাউড়ায় পুকুরে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি

কুলাউড়ায় পুকুরে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের উছলাপাড়া খান বাড়ি জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুলাউড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খান বাড়ি জামে মসজিদের পুকুরে অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  জহিরুল ইসলাম মুন্না জানান, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি রাতেই মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!