কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার কুয়েত প্রতিনিধি হলেন সাংবাদিক লুৎফুর রহমান বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত- প্রতিমন্ত্রী মীর শাহে আলম আত্রাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক প্রকাশিত সংবাদ নিয়ে কুলাউড়ার আব্দুল মান্নান লালের তীব্র নিন্দা প্রতিবাদ মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হ ত্যা কা ন্ড ৪ জনের মৃ ত্যু দ ণ্ড দেশি মাছে সয়লাব হাট বাজার জমজমাট কেনাবেচা রাজনগরে প্রাইভেট কার চাপায় সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া :: 
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার জয়পাশার জাপানী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হাসান বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। তিনি জয়পাশা এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকজন ডাকাত একত্রিত হয়ে পরিকল্পনা করছেন এমন গোপন সংবাদ পেয়ে জয়পাশা এলাকায় অভিযান চালানো হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি এবং ওই এলাকার লোকজনও সহযোগিতা করেন। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
ওসি আরও জানান, আটক হাসানকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুরি, ডাকাতি, মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!