প্রকাশিত সংবাদ নিয়ে কুলাউড়ার আব্দুল মান্নান লালের তীব্র নিন্দা প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার কুয়েত প্রতিনিধি হলেন সাংবাদিক লুৎফুর রহমান বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত- প্রতিমন্ত্রী মীর শাহে আলম আত্রাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক প্রকাশিত সংবাদ নিয়ে কুলাউড়ার আব্দুল মান্নান লালের তীব্র নিন্দা প্রতিবাদ মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হ ত্যা কা ন্ড ৪ জনের মৃ ত্যু দ ণ্ড দেশি মাছে সয়লাব হাট বাজার জমজমাট কেনাবেচা রাজনগরে প্রাইভেট কার চাপায় সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

প্রকাশিত সংবাদ নিয়ে কুলাউড়ার আব্দুল মান্নান লালের তীব্র নিন্দা প্রতিবাদ

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

Manual4 Ad Code

এইবেলা, বিজ্ঞপ্তি ::

Manual3 Ad Code

‘কুলাউড়ায় ২০ বছর ধরে এক ব্যক্তির কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী, প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি’ শীর্ষক প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর গ্রামের আব্দুল মান্নান লাল।

সংবাদে উল্লেখ করা হয়েছে, হেলাপুর, হিংগাজিয়া, গাজীপুর, পলোকোনাসহ স্থানীয় কয়েকটি গ্রামের শতাধিক মানুষ দীর্ঘ ২০ বছর ধরে অতিষ্ঠ হয়ে পড়েছেন। বাস্তবে এ ধরনের ঘটনা ঘটেনি। হেলাপুর গ্রামের লেবু মিয়া এ ব্যাপারে কিছু হানেন না। সাবেক ইউপি সদস্য ঘজলুর রহমান জানান,পঞ্চায়েতি বিষয় নিয়ে ঝামেলা রয়েছে, তবে চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়।

Manual3 Ad Code

আব্দুল মান্নান লাল তার প্রতিবাদলিপিতে জানান, হেলাপুর গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে কুতুব উদ্দিন তাজ ও রমজান মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিরুদ্ধে আমার উপর হামলার আশঙ্কায় এবং হামলার ঘটনায় বিজ্ঞ আদালতে পৃথক দু;টি মামলা রয়েছে। এই মামলা বানচালের হীন চক্রান্ত বাস্তবায়নে তারা মনগড়া কল্পকাহিনী সাজিয়ে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আমার সিলেটসহ কয়েকটি অনলাইন ও ফেইসবুক পেইজে সংবাদ পরিবেশন করে আমার মান সম্মান বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

আমি কারো বিরুদ্ধে অন্যায়ভাবে কোন মামলা করিনি। বরং হামলা শিকার হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করলেই বেরিয়ে আসবে। প্রকাশিত সংবাদটি যারা করেছেন, তাদের উদ্দেশ্যে বলবো- টাকার জন্য নিজেদের বিবেকে বিক্রি বন্ধ করুন। যারা এসব করিয়েছে, তাদের অনেক অপকর্ম রয়েছে। সেগুলো সময় সাপেক্ষে প্রকাশিত হবে। পরিশেষে আবারও এ ধরনের হীন উদ্দেশ্যে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!