নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন 

  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code
নবীগঞ্জ প্রতিনিধি ::
নবীগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়। ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু’র সভায় সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি তীর্থ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত দাশ, সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কিশোরদের মেধা, মনন ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে কীভাবে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে কিশোরেরা ভূমিকা রাখতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর (২০২৬-২০২৭) মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে তীর্থ দাশকে সভাপতি, স্বপন দাশ-কে সাধারণ সম্পাদক ও গোপাল দাশ জিৎ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা নিষ্ঠার সাথে পালন করব। কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও সামাজিক কল্যাণে এই সংসদ আগামী দিনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews