বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

সড়ক দুর্ঘটনারোধ এবং চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। ট্রাফিক আইন মেনে এবং সুশৃঙ্খলভাবে মোটরসাইকেল চালানো চালকদের উৎসাহিত করতে তাদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় নিসচা বড়লেখা শাখার আয়োজনে প্রেসক্লাবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইয়াম্মি প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্টের সৌজন্যে চালকদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Manual5 Ad Code

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি’র রাজনৈতিক সচিব জয়নাল আবেদিন।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে দেন বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মোহাইমীন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক তারেক আহমদ, সাবেক ছাত্রনেতা শাহজাহান চৌধুরী সাজু।

সংবর্ধিত অতিথিদের পক্ষে বক্তব্য দেন উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মোহাম্মদ কামাল উদ্দিন, মো: জাকির হোসেন। এছাড়াও বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, ব্যবসায়ী আতিকুর রহমান, নিসচা উপদেষ্টা সুলতান আহমদ খলিল, পৃষ্টপোষক নিজাম উদ্দিন, নাদের আহমদ, সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক আহমেদ নোমান, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, দুর্ঘটনা-অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, রাহেল আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সড়ক দুর্ঘটনাগুলোর একটি বড় অংশ জুড়ে থাকে মোটরসাইকেল। তবে চালকরা যদি ট্রাফিক আইন মেনে চলেন, সঠিক গতিসীমায় গাড়ি চালান এবং হেলমেট ব্যবহার করেন—তবে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। যারা আইন মেনে রাইড করছেন, তাদের এই সম্মাননা অন্যদেরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।

সম্মাননাপ্রাপ্ত মোটরসাইকেল চালকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, নিসচা বড়লেখা উপজেলা শাখার এ ধরনের স্বীকৃতি তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। তারা আগামীতেও নিরাপদ সড়ক গঠনে ট্রাফিক আইন মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে ট্রাফিক আইন মেনে চলা এবং বৈধ কাগজপত্র থাকা বাছাইকৃত ১০ জন মোটরসাইকেল চালকের হাতে সম্মাননা স্মারক ও সচেতনতামূলক লিফলেট তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews