এইবেলা, কুলাউড়া ::
২৮শে অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখা।
বুধবার আছরের নামাজের পর কুলাউড়া শহরের উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌমুহনী চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর আমীর মোঃ জাকির হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ারসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
<সমাবেশে বক্তারা ২৮শে অক্টোবরের পল্টন ট্রাজেডির তীব্র নিন্দা জানান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।