ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা

  • শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখার শাহবাজপুরে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত একটি ‘ফ্রি চক্ষু সেবা’ ক্যাম্প নিয়ে যুবদল নেতার ফেসবুক পোস্টের জের ধরে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে প্রতিপক্ষের লোকজন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

এতে গুরুতর আহত হয়েছেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আরাফাত, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খালেদ আহমেদ-সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী। আহত ছাত্রদল নেতা আব্দুল্লাহকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় শুক্রবার সকালে ১৩ জনের নাম উল্লেখ ও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন আহত উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল হোসেন।

Manual8 Ad Code

জানা গেছে, উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বুধবার স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত ‘ফ্রি চিকিৎসা ক্যাম্প’-এ সেবা না পাওয়ার অভিযোগ তোলে ফেসবুকে একটি পোস্ট করেন। ফেসবুকের এই মন্তব্যকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তেজনা দেখা দেয়।

স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর অভিযোগ, বৃহস্পতিবার মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে শাহবাজপুর বাজারে পৌঁছানোর পর নেতাকর্মীরা বাজারে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল করেন। এসময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত এগারোটার দিকে উত্তেজনা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আহত হন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আরাফাত, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খালেদ আহমেদ-সহ ৫ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী।

Manual8 Ad Code

উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম জানান, ঘটনাটি অনাকাঙ্খিত। যুবদল নেতা চক্ষু সেবা ক্যাম্প নিয়ে ফেসবুকে যে পোস্ট করেন তা সঠিক নয়। বুধবার অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবিরে তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সময় শেষ হয়ে যাওয়ায় মাত্র একজন লোক ফিরে যান। এ নিয়ে এক যুবদল নেতা ফেসবুকে বিভ্রান্তি ছড়ান। বৃহস্পতিবার রাতে ওই নেতাকে সামনে রেখে বিএনপির লোকজন শোডাউন করেন। এসময় বাকবিতন্ডা, কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমাদেরও কয়েকজন সমর্থক আহত হয়েছেন।

Manual8 Ad Code

থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, এই ঘটনায় শুক্রবার সকালে উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল হোসেন ১৩ জনের নাম উল্লেখ ও আরো ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews