কুড়িগ্রামে নদী ভাঙ্গনে নিঃস্ব হয়েছে ২০ গ্রামের লক্ষাধিক মানুষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে নদী ভাঙ্গনে নিঃস্ব হয়েছে ২০ গ্রামের লক্ষাধিক মানুষ

  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমর নদীর ভাঙ্গনে নিঃস্ব হয়েছে ২০ গ্রামের লক্ষাধিক জনগণ। ঘন ঘন বন্যা প্রাকৃতিক দূর্যোগ ও করোনার মোকাবেলায় টিকে থাকলেও দুধকুমর নদীর ভাঙ্গনে সর্বশান্ত হয়ে পরেছে বামনডাঙ্গা, বেরুবাড়ী, বল্লভেরখাস ও কালিগঞ্জ ইউনিয়নবাসী।
এছাড়াও বড়মানী, পাচমাথা, আয়নালের ঘাট, মুড়িয়াহাট,
কালিগঞ্জসহ প্রায় ২০টি গ্রাম নদী ভাঙ্গনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে। নদী ভাঙ্গনের কবলে পড়ে অসংখ্য মধ্যবিত্ত লোক ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকায় দিন মজুরের কাজ করে সংসার চালাচ্ছে। শিক্ষা বঞ্চিত হয়ে পড়েছে অনেক শিশু। অভাবের তারনায় খেতে খামারে কাজ করে সংসারে যোগান দিচ্ছে এক সময়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। অনেকে আবার অন্যের বসত ভিটায় ঠাই নিয়েছে।
বড়মানী এলাকায় চলতি মৌসুমে নাম মাত্র বালুর বস্তা ফেলেছে যা নদী ভাঙ্গায় রোধে যথেষ্ট নহে। স্থানীয় জনপ্রতিনিধিরা নদী শাসন সহ জরুরী ভিত্তিতে ব্লক ফেলিয়ে নদীর তীর রক্ষা করার দাবী জানিয়েছে। স্থানীয়রা বলেন “হামার সোনার সংসার ভাসিয়ে নিয়েছে দুধকুমর নদী”।
বামনডাঙ্গার স্থানীয় কৃষক আমিনুল বলেন- অবিলম্বে নদীতে বোল্ডার দিয়ে ভাঙ্গন বন্ধ করে ফসলি জমিসহ ভিটামাটি রক্ষার  উদ্যোগ নিতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!