কুলাউড়ায় সাড়ে তিন হাজার কৃষক পাবেন হাইব্রিড বোরো বীজ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় সাড়ে তিন হাজার কৃষক পাবেন হাইব্রিড বোরো বীজ!

  • মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

আবদুল আহাদ :

কুলাউড়ায় ২০২০-২১ অর্থ বছরে উপজেলার সাড়ে তিন হাজার কৃষক বিনামূল্যে পাবেন বোরো ধানের হাইব্রিড বীজ। মঙ্গলবার (১ ডিসেম্বর) কুলাউড়া উপজেলা চত্তরে বীজ বিতরণ কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে।

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রনজিৎ কুমার চন্দ, কৃষক লীগ নেতা আব্দুল কাদির, ফুয়াদ আলম চৌধুরীসহ উপজেলা প্রশাসন দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগন।

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে হাইব্রীড জাতের বোরো বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে এ বীজ বিতরণ শুরু হয়েছে। পুরো উপজেলায় মোট ৩ হাজার ৫শত কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বোরো বীজ বিতরণ করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!