ওসমানীতে বন্ধ হয়ে গেছে করোনা পরীক্ষা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

ওসমানীতে বন্ধ হয়ে গেছে করোনা পরীক্ষা

  • শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর মেশিন বিকল হয়ে পড়েছে। এর ফলে ওসমানীতে বন্ধ হয়ে গেছে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা। এতে চরম বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রীরা।

Manual5 Ad Code

জানা গেছে, সিলেট বিভাগের মধ্যে করোনাভাইরাসের পরীক্ষা প্রথম শুরু হয় ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে। গতকাল শুক্রবার থেকে এ ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হচ্ছে না। সিলেটের বিভিন্ন স্থান থেকে যেসব নমুনা আসছে, তা পাঠানো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের পিসিআর ল্যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

Manual2 Ad Code

তিনি বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে কাল থেকে কাজ হচ্ছে না। এটির পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট মহলে জানানো হয়েছে। আজ ঢাকা থেকে টেকনিশিয়ানরা আসার কথা। তারা এলে দ্রুত সমস্যা সমাধান করে পুনরায় পরীক্ষা শুরু করা হবে।’

Manual1 Ad Code

এদিকে, সাধারণ নমুনা শাবির ল্যাবে পরীক্ষা করা গেলেও বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষার জন্য সিলেট বিভাগের একমাত্র নির্ধারিত ল্যাব ওসমানী মেডিকেল কলেজ। এটি সরকার থেকেই নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এখন ওসমানীর ল্যাব বিকল হয়ে পড়ায় বিদেশগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। যারা ইতোমধ্যে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন কিংবা নমুনা দিয়েছেন, তারাই সবচেয়ে বিপাকে আছেন।

দায়িত্বশীলরা বলছেন, ওসমানীর ল্যাব বিকল হয়ে পড়ায় বিদেশগামীদের এখন ঢাকায় গিয়ে করোনাভাইরাসের পরীক্ষা করাতে হবে। যাদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ টাকা নেওয়া হয়েছে, তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘ওসমানীর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ থাকায় বিদেশগামীদের এখন ঢাকায় গিয়ে পরীক্ষা করাতে হবে। ওসমানীর ল্যাব পুনরায় চালু হলে এখানেই সবার পরীক্ষা করানো হবে।’

তিনি জানান, যেসব বিদেশগামী পরীক্ষার জন্য ফি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, তাদের টাকা ফেরত দেয়া হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!