কমলগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

কমলগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

  • শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও জাতির পিতার মর্যাদা অক্ষুন্ন রাখর দাবিতে প্রতিবাদ সভা করেছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোাগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ফজলুল কবীর।

Manual8 Ad Code

এ সময় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, প্রাণীসম্পাদক কর্মকর্তা ডা: হেদায়েত উল্ল্যাহ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীনসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ম্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশের পরিচয়ের ঐতিহাসিক বন্ধন। জাতির পিতার সম্মানের অবমাননাকারীরা কখনো বাংলাদেশের মঙ্গল চায় না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি কোটি মানুষ তা মেনে নিবেন না। যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে তত দিন জাতির পিতার অবদান চিরঅম্লান হয়ে থাকবে। কোন ভাবেই জাতির পিতার কোন ধরনের অবমাননা সহ্য করা হবে না।

Manual6 Ad Code

বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু কোন দলের নয়, তিনি দলমত, শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ সবকিছুর উর্ধ্বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, নিঃস্বার্থ ও সাহসী নেতৃত্বেও ফসল আজকের এই স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন দেশে দাঁড়িয়ে, স্বাধীন ভূখন্ডের উপর দাঁড়িয়ে জাতির পিতার প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়া, কার্যকারিতা পরিচালনা কোনভাবেই করতে পারবেন না। যদি করার চেষ্টা করেন, তাহলে নিজেই নিজের কাছে দ্বিচারিণী হবেন, অসম্মানিত হবেন। যারা বাংলাদেশকে বিশ্বাস করেনা, স্বাধীনতাকে বিশ্বাস করেনা, আপনারা তাদেরকে বয়কট করুন, বিতাড়িত করুন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!