বড়লেখায় ইটভাটায় পুড়ছে কাঠ : লাখ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বড়লেখায় ইটভাটায় পুড়ছে কাঠ : লাখ টাকা জরিমানা

  • রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর-ইটাউরী এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন বিএসএস (বন্ধন) ব্রিকস ফিল্ডে কয়েক বছর ধরে প্রকাশ্যে কাঠ পুড়িয়ে ইট তৈরী হচ্ছে। বনাঞ্চল উজাড় করে সংগৃহীত কাঠ পুড়িয়ে ইট তৈরীতে এলাকায় ধুলোবালি আর বিষাক্ত ধোয়ার সৃষ্টি হচ্ছে। ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা অভিযান চালিয়ে অবৈধ কাঠ পুড়ানোর দায়ে এ ব্রিকস ফিল্ড মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন।

Manual8 Ad Code

দৌলতপুর-শাহবাজপুর সওজ রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন বিএসএস ব্রিক্স ফিল্ডে বেশ কয়েক বছর ধরে ইট পুড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে সরকারী-বেসরকারী বনাঞ্চলের ব্যাপক কাঠ। অফিস বাজারের আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন অবৈধ কাঠ ব্যবসায়ী এ ফিল্ডে কাঠ সাপ্লাই দেন। ব্রিকস ফিল্ডের অদুরেই রয়েছে হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়, পরগনাহী দৌলতপুর আলিম মাদ্রাসা, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা, কবিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক মসজিদ ও বাজার। কাঠ পুড়ানোর কারণে মারাত্মক বায়ুদুষন হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ ইট ভাটায় অভিযান চালায়। অভিযানকালে ওই ইটভাটায় কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে বন্ধন ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার হালদার ও এসআই মো. আবু সাঈদ সহযোগিতা করেন।

Manual3 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা জানান, ইট ভাটায় কাঠ পুড়ানো সম্পুর্ণ নিষিদ্ধ স্বত্ত্বে বন্ধন ব্রিকস ফিল্ড কাঠ পুড়াচ্ছিল। প্রচুর কাঠ মজুত থাকতেও দেখা যায়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে অবৈধভাবে কাঠ পুড়ানোর অপরাধে বন্ধন ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews