বড়লেখায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

  • বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

১৪৪ ধারা জারি : পুলিশ অ্যাসল্ট মামলা : গ্রেফতার- ২

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখা পৌরসভা নির্বাচনে প্রচারণার জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মঙ্গলবার রাতে শহরের পাখিয়ালা চৌমুহনীতে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ৫ পুলিশ সদস্যসহ ১৫ ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। শান্তি-শৃংখলা রক্ষায় রাত সাড়ে ১১টা থেকে বুধবার বেলা ২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন অব্যাহত থাকতে দেখা গেছে।

Manual1 Ad Code

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই এসআই নজরুল ইসলাম ৯ জনের নামোল্লেখ ও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় পুলিশ অ্যাসল্ট মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদ ও তার চাচাতো ভাই রেহান আহমদকে গ্রেফতার করেছে।

জানা গেছে, ছাত্রলীগের কিছু নেতাকর্মী দলীয় মেয়রপ্রার্থীর বিপক্ষে প্রচারণা চালাচ্ছিল। এর জের ধরে উপজেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের সাথে ছাত্রলীগের একটি গ্রুপের দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে পৌর শহরের পাখিয়ালা চৌমুহনীতে গেলে ছাত্রলীগ নেতা শিমুল আহমদের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। এতে তার হাত কেটে যায়। হামলার খবরে রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগ কর্মীরা পাখিয়ালায় জড়ো হন। এরপর উভয় পক্ষের মধ্যে দফায় দফায় রাত ১১টা পর্যন্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে থানার এসআই নজরুল ইসলাম, এসআই সুব্রত কুমার দাস, এএসআই আব্দুল হালিম, কনস্টেবল মেহেদি হাসান ও তোহেল আহমদ ছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় শান্তি-শৃংখলা রক্ষায় মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত উপজেলা কমপ্লেক্স হতে বড়লেখা সরকারি ডিগ্রী কলেজ এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার সন্ধ্যায় জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ২৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। দুই গ্রুপের সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় থানায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে এবং দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Manual5 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা ছিল। তাই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে পরিস্থিতি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্স হতে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত স্থানজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। দুপুর ২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ ছিল।’#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews